ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বিএসএফ দু’গ্রামবাসীকে ধরে নেয়ার জেরে গ্রামবাসীরাও দু’জন ভারতীয়কে ধরে এনেছে

#
news image

দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। 

দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম আজ শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সৃষ্ট ঘটনা নিরসনে ভারতের ৯১ বিএসএফ এর অধিনায়কের সাথে কথা হয়েছে। উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের বিনিময় করা হবে।   

স্থানীয় ধর্মজান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, জেলার বিরল উপজেলার ধর্মজান ইউনিয়নের ধর্মজান সীমান্তে গ্রামের মাঠে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। আজ শুক্রবার দুপুর ১২টায় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে ভারতীয় কাটাবাড়ী ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

বিএসএফ'র ধরে নিয়ে যাওয়া দু'জন বাংলাদেশি নাগরিকরা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. এনামুল হক (৫৫) ও তার পুত্র মো. মাসুদ রানা (২৬)।

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেণ টুডুর পুত্র অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেন এর পুত্র ফিলিপ সরেন (৩৩)। তাদের বিরল উপজেলার কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর প্রতিনিধিঃ

০২ মে, ২০২৫,  6:21 PM