ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

#
news image

চলতি মাসে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ নিজ মাঠে সিরিজের সূচি ঘোষণা করেছে।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোই জিতেছে টাইগাররা। 

২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ-আরব আমিরাত। এরপর ২০২২ সালে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলে দু’দল। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। কিন্তু আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দু’বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরিবর্তে অতিরিক্ত দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ। ফয়সালাবাদে সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৫ ও ২৭ মে। লাহোরে শেষ তিন ম্যাচ হবে ৩০ মে, ১ ও ৩ জুন।

নিজস্ব প্রতিবেদক :

০২ মে, ২০২৫,  5:02 PM