ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

#
news image

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫-এর আলোকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলার স্টিয়ারিং কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার বাস টার্মিনালস্থ বিএডিসি হলরুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স (জিএনডব্লিউপি)-এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) পরিচালিত ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চারটি সভা অনুষ্ঠিত হয়েছিল।

অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন, চ্যালেঞ্জ, সমন্বয় সাধন, বাস্তবায়িত কার্যক্রম ও গৃহীত সিদ্ধান্তগুলোর ওপর আলোকপাত করা হয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিগুলো অবস্থা, কক্সবাজারের পর্যটন জোনে বাল্য বিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ ও মাদক নির্মূলের জন্য জনসচেতনতামূলক সাইনবোর্ড, স্টিকার, লিফলেট ও বিলবোর্ড স্থাপনের জন্য আলোচনা করা হয়। পাশাপাশি আগামী সভাগুলোতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্ত করে করণীয় নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য মাইন উদ্দিন হাসান শাহেদ। যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাঠ সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান ও কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক এবং প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।

সভায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য হুমাইরা বেগম, কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক কলিম উল্লাহ, ইউএনকেএস এর নির্বাহী পরিচালক পাপিয়া রানী দেসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বক্তব্য রাখেন।

কক্সবাজার প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৫,  1:31 AM