ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ৪ সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত

#
news image

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে চার সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত হয়েছেন । মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের বাসাইল রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তিনি বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তাঁর চারটি সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে লাশ তাঁদের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে বলে জানায় তার ছেলে ওমর ইয়াসিন।
 
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে। 
 
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নরসিংদী প্রতিনিধি: 

২৯ এপ্রিল, ২০২৫,  11:38 PM