ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

#
news image

বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর হয়ে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

এ ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ড গড়েছেন কোহলি। পাকিস্তানের বাবর আজমকে টপকে যান তিনি। ৬১ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাবর।

গতরাতে ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬১ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। সল্ট ২৬ রানে ফিরলে দেবদূত পাডিক্কালকে নিয়ে ৫১ বলে ৯৫ রান যোগ করেন কোহলি। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫০ রানে আউট হন পাডিক্কাল। শেষ দিকে টিম ডেভিডের ১৫ বলে ২৩ এবং জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। রাজস্থানের পেসার সন্দ্বীপ শর্মা ২ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৫২ রান তোলেন রাজস্থানের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ৯ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল রাজস্থান।

মিডল অর্ডারে ২৪, ২৮ ও ২৭ রানের ছোট-ছোট জুটিতে জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল রাজস্থান। ১৮তম ওভারে ২২ রান আসায় শেষ ১২ বলে ১৮ রান দরকার পড়ে রাজস্থানের। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট এবং শেষ ওভারে ৫ রানে ২ উইকেট পতন হলে জয়ের সুযোগ হাতছাড়া করে রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করে তারা।

রাজস্থানের জয়সওয়াল ১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯, ধ্রুব জুরেল ৩টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৪৭ ও নিতিশ রানা ২২ বলে ২৮ রান করেন।

ব্যাঙ্গালুরুর পেসার জশ হ্যাজেলউড ৩৩ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ব্যাঙ্গালুরু। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই আছে রাজস্থান।

অনলাইন ডেক্স :

২৫ এপ্রিল, ২০২৫,  7:25 PM