ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

সরকারি গাছ কাটার দায়ে ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের উদ্দেশ্যে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক। যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তের বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলে জানান তিনি।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

২৫ এপ্রিল, ২০২৫,  7:08 PM