ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বৈধতা পেল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন

#
news image

জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-২২৩৭) অবশেষে সরকারিভাবে শ্রম অধিদপ্তরের স্বীকৃতি পেয়েছে। ১৫ এপ্রিল ২০২৫, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৮৯ ও বিধি ১৭২(২) অনুযায়ী ইউনিয়নটি নিবন্ধিত হয়।

দীর্ঘ তিন বছর আগে, ২০২২ সালে আবেদন করা হলেও রাজনৈতিক প্রতিবন্ধকতা ও প্রশাসনিক জটিলতায় তা বাস্তবায়নে দেরি হয়।

এই ইউনিয়নের সভাপতি হিসেবে সোহরাব হোসেন লাইজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাঁদের নেতৃত্বে সংগঠনটি এখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড ইউনিয়ন হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারবে।

নবনির্বাচিত সভাপতি সোহরাব হোসেন লাইজু বলেন, “এই স্বীকৃতি শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, “এই রেজিস্ট্রেশন শ্রমিক সমাজের মর্যাদা ও শক্তির প্রতীক। আমাদের কাজ হবে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকা।”

তাদের এই অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, নির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, মহানগর ও জেলা শ্রমিক দল এবং নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নতুন নেতৃত্বে নেসকোর শ্রমিক সংগঠন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কার্যকর প্ল্যাটফর্মে রূপ নেওয়ার প্রত্যাশা করছে সবাই।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী ব্যুরো চিফ :

২৫ এপ্রিল, ২০২৫,  7:03 PM