ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ডিপ্লোমা নার্সদের স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

#
news image

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে আজ চাঁপাইনবাবগঞ্জের শাহবাগ এলাকায় বিজয় নার্সিং ইনস্টিটিউট গেটসংলগ্ন স্থানে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশগ্রহণকারী নার্সরা বলেন, “এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও আমাদের শিক্ষাগত যোগ্যতাকে ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য করা হয় না। এটি একটি চরম বৈষম্য।”

তাঁরা আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা খাতে ডিপ্লোমাধারী নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের শিক্ষাগত মর্যাদা এখনো প্রাপ্য স্বীকৃতি পায়নি।

সমাবেশে বক্তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে এই বৈষম্যের অবসান ঘটিয়ে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস কোর্স) সমমান প্রদান করতে হবে।

আসাদুজ্জামান প্রাণ, চাঁপাইনবাবগঞ্জ :

২৪ এপ্রিল, ২০২৫,  6:55 PM