ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে

#
news image

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রবিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরাইল ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে ১৫ মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজায় আকাশপথ ও ভূমিতে আক্রমণ শুরু করেছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, 'আজ ভোর থেকে, দখলদারদের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।'

একটি আলাদা বিবৃতিতে পরে এজেন্সি জানিয়েছে, পূর্ব রাফায় একটি বেসামরিকদের গ্রুপে ইসরাইলি ড্রোন হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার হামাসের দাবি মেনে না নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং গাজায় আটক বাদবাকি বন্দীদের মুক্ত করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহু একটি বিবৃতিতে বলেছেন, 'আমরা অভিযানের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি, এবং এই মুহূর্তে বিজয় অর্জনের জন্য আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সংকল্প।' বিবৃতিতে তিনি মিলিট্যান্টদের যুদ্ধ বন্ধ করার এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত মাসে ইসরাইল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর, গাজায় অন্তত ১,৮২৭ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৫১,২০১-এ পৌঁছেছে, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাাগরিক, যা জাতিসংঘের জন্য নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত।

এই যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের একটি অভূতপূর্ব আক্রমণের পর। ইসরাইলের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি'র হিসাব অনুযায়ী, এতে ইসরাইলের পক্ষে ১,২১৮ জনের মৃত্যু ঘটে।

সেই আক্রমণে ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জনকে অপহরণ করেছিল, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দী রয়েছে, এর মধ্যে ৩৪ জনকে সামরিক বাহিনী মৃত বলে জানিয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

২০ এপ্রিল, ২০২৫,  7:23 PM