ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গোমস্তাপুরে পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসায় পতিতা পল্লী খুলে বসেছিল এক মহিলা। এলাকাবাসী দীর্ঘদিন যাবত বলার পরও তা বন্ধ করেনি সে।তাই ক্ষুব্ধ  হয়ে ওই মহিলার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ভোলাহাট ও রহনপুর ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে  এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত নওসাদ আলীর মেয়ে বেলনা (৩২) তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে এসে দেহব্যবসা করাতো। বিষয়টি এলাকাবাসী তাকে বার বার সতর্ক করার পরও সে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল জানান, বিষয়টি গত কয়েকদিন তাকে অবহিত করে।আমি তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিই।কিন্তুু তারা অতিষ্ঠ হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি।এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

১৭ এপ্রিল, ২০২৫,  8:19 PM