ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফটিকছড়ির ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারে ৩০ দিনের আল্টিমেটাম

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে ২০১৩ সালে ঘটে যাওয়া আলোচিত ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারের দাবিতে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ১১ এপ্রিল শুক্রবার বিকালে ঘটনার একযুগ পূর্তিতে আয়োজিত বিশাল মানববন্ধনে এমন ঘোষণা দেওয়া হয়।

ভূজপুর মজলুম ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম। 

সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা আসগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালের এই ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ভূজপুরের কাজিরহাটে মসজিদ-মাদরাসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় মাদরাসার মুহতামিমকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেই ঘটনার পর ৫টি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে একটি মামলা ডিভাইড করে ৭টিতে উন্নীত করা হয়। এই মামলাগুলোর কারণে ভূজপুরের হাজার হাজার মানুষ ২০১৩ সাল থেকে এখনো পর্যন্ত সপ্তাহে অন্তত চারদিন করে আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগের আমলে স্থানীয় সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম এবং আলোচিত সন্ত্রাসী আবু তৈয়ব ভূজপুর ট্রাজেডির মামলাকে ইস্যু বানিয়ে সাধারণ মানুষকে মামলা থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। অনেক নিরীহ লোক ১২ বছর ধরে জেল-জুলুম, পালিয়ে থাকা, আর্থিক ও সামাজিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর হারিয়ে আজ তারা দিশেহারা।

সমাবেশে বক্তব্য রাখেন ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আল্লামা জুনাইদ বিন জালাল, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার সহ প্রমুখ।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

১২ এপ্রিল, ২০২৫,  10:49 PM