ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

জেলা প্রশাসকের অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন 

#
news image

বাগেরহাটে জুলাই শহীদ পরিবারের সদস্য ও বেষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের বিরুদ্ধে অসম্মান জনক আচরণ, অসহযোগীতা ও হয়রানির অভিযোগ করেছেন।

বৃহষ্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জুলাই বিপ্লবে নিহত ৫ শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সাংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা বলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটে যোগদানের পর থেকেই শহীদ পরিবার, ছাত্র প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানি করছে। এমনকি বিগত আওয়ামীলীগের লোক নিয়ে ষ্টেডিয়ামের বিভিন্ন প্রোগ্রাম, আইন-শৃঙ্খলা সভা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ছাত্র প্রতিনিধিদের হুমকি দিয়ে বলেছেন, “এই সরকারের মেয়াদ শেষ, তোমরা পালাবার পথ খোঁজ।’ এমনকি অন্য জেলার জেলা প্রশাসকের সহায়তার কথা তুলে ধরলে তিনি বলেন ওই জেলার জেলা প্রশাসকতো চাঁদাবাজী করেন।

এভাবে তিনি জুলাই বিল্পবের শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানী ও হুমকি-ধামকি করে যাচ্ছেন। শহীদ পরিবার ও ছাত্র প্রতিনিধিগন অতি দ্রুত বাগেরহাটের জেলা প্রশাসক আহমদ কামরুল হাসানকে অপসারণের দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুলাই বিপ্লবে শহীদ মংলার শাহিন হাওলাদারের স্ত্রী মোসা রিক্তা বেগম ও তার শিশু সন্তান, শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান ও তার মা, বিপ্লবের পিতা পারভেন শেখ, ছাব্বিরের বোন শারমীন আক্তার, আলমগীর মোল্লার স্ত্রী ও ছেলে সাগর মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক এসএম সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক মাশরাফি, সদস্য সচিব আজরীন আরবী নওরীন, যুগ্ম সদস্য সচিব এসকে বাদশা, নাগরীক কমিটির সদস্য জাহিদুল ইসলাম পলাশ প্রমূখ নেতৃবৃন্দ।

বাগেরহাট প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৫,  8:12 PM