ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#
news image

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

আজ সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। 

এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর সব ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে এই দিন দুপুরে সব বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক এক বার্তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আগের মতো সবাইকে নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সবার মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

নিজস্ব প্রতিবেদক :

০৯ এপ্রিল, ২০২৫,  7:37 PM