ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

ঈদের ছুটিতে সিলেটে ২৮৭টি নরমাল ডেলিভারি

#
news image

এবারের ঈদের ছুটিতে সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। চার জেলার ১৫০টি কেন্দ্রে সাত দিনে ২৮৭টি নরমাল ডেলিবারি হয়েছে।
এমনটা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্।
তিনি জানান, ২৮ মার্চ থেকে সরকারি ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ছিল। এই সময়ে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব, ৭৩৯ জন মা-কে গর্ভকালীন সেবা, ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী, ৫ বছরের নিচে শিশু ও সাধারণ রোগীদেরকে সেবা প্রদান করা হয়েছে। 
সিলেট বিভাগের চার জেলার সব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সবাইকে এই সাত দিন বিশেষ পর্যবেক্ষণ করতে হয়েছে।
জানা গেছে, সিলেট বিভাগে চারটি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা ছিল।

সিলেট প্রতিনিধি :

০৬ এপ্রিল, ২০২৫,  5:31 AM