ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিরিয়ায় ইসরাইলি বোমা হামলায় নিহত ৯

#
news image

সিরিয়ার স্থানীয় সরকার ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দক্ষিণে ইসরাইলি বোমা হামলায় সিরিয়ায় ৯ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী এই সময় জঙ্গিদের গুলিবর্ষণের জবাব দিচ্ছিল।

স্থানীয় সরকারের টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি জানায়, ‘ইসরাইলি অনুপ্রবেশের পর এই গোলাবর্ষণ করা হয়।’ ‘দখলদার বাহিনী প্রথমবারের মতো এত গভীরে অগ্রসর হয়।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এলাকার মসজিদগুলো ইসরাইলি অনুপ্রবেশের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়ার পর সিরিয়ার স্থানীয় বন্দুকধারীরা ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার চেষ্টা করলে তারা নিহত হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী নাওয়ার কাছে তাসিল এলাকায় অভিযান পরিচালনা করে ‘অস্ত্র জব্দ করে ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করে। এই সময় বেশ ক’জন বন্দুকধারী তাদের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। 

একজন মুখপাত্র বলেছেন, ‘ইসরাইলি সেনারা তাদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় এবং স্থল ও আকাশ থেকে হামলা চালিয়ে বেশ ক’জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করে, তবে এতে কোনো ইসরাইলি হতাহত হয়নি।’

মুখপাত্র আরো বলেছেন, ‘আইডিএফ সিরিয়ায় সামরিক হুমকির অস্তিত্ব থাকতে দেবে না এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারিতে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের দাবি করে জানায়, তার সরকার ইসরাইলি ভূখণ্ডের কাছে নতুন ইসলামপন্থী-নেতৃত্বাধীন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।

গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকালে, নেতানিয়াহু ইসরাইলি সেনাদের ইসরাইল-অধিকৃত ও সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যবর্তী জাতিসংঘ বাফার জোনে প্রবেশের নির্দেশ দেন। ইসরাইলি সেনা সেখানে রয়ে গেছে।

গত বছরের শেষের দিক থেকে ইসরাইল তার প্রতিবেশী সিরিয়ার ওপর শত শত বিমান হামলা চালায়। বেশিরভাগ হামলা চালানো হয় সামরিক স্থাপনা লক্ষ্য করে।

বুধবার ইসরাইল দামেস্ক এলাকাসহ সিরিয়া জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৩ এপ্রিল, ২০২৫,  5:32 PM