ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গভীর রাতে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন:  নৌকা জব্দ

#
news image

গভীর রাতে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে স্টিলের নৌকা ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২৭ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী  অভিযান চালায়। এ সময় হাতেনাতে একজন লোক ধরা পড়ে। তবে অনেকেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। অভিযানে নৌকা , ড্রেজার মেশিন পালিয়ে গেলেও বিপুল পরিমাণ উত্তোলিত বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, "অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং পাড় ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং অভিযান অব্যাহত থাকবে।বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করে আলামত সংগ্রহ করেছি , নিয়মিত মামলা হওয়ার জন্যে আজমিরীগঞ্জ থানায় এজাহার দাখিল  করা হয়েছে ,তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র কুশিয়ারা নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ধসে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

মোঃ সাইফুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

২৮ মার্চ, ২০২৫,  9:34 PM