ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বেতন-ভাতার দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

#
news image

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা  কামরাঙ্গার চালা মৌচাক এলাকায় বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে গার্মেন্ট শ্রমিকরা।

জানা যায় মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টায় যথা সময়ে হ্যাগ নীটওয়ার, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর এর শ্রমিকেরা ডিউটিতে আসেন। কারখানায় এসে তারা দেখেন গেটের ভিতর থেকে তালাবদ্ধ। এসময় শ্রমিকদের সন্দেহ হওয়ায় তারা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে দেখেন ভিতরে মেশিনপত্র, মূল্যবান যন্ত্রপাতি, ফেব্রিক্স সহ স্টাফ মালিকপক্ষ সিকিউরিটি গার্ড কেউ নেই।

আসন্ন ঈদকে সামনে রেখে বেতন বোনাস পরিষদের প্রতিশ্রুতিতে গতকাল পর্যন্ত গভীর রাত অবদি প্রচুর ডিউটি করে নেওয়ার পর আজ মালিকপক্ষ ও অন্যান্য সবাই উধাও।

তাদের দাবি যেকোনো মূল্যে তাদের পাওনা পরিশোধ না হলে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তারা জানান বাসা ভাড়া দিতে পারবো না, ছুটিতে বাড়ি যেতে পারবো না। শ্রমিকরা বলেন, আমরা খুব অসহায় অবস্থায় হয়ে আজ রাস্তায় নেমেছি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরকার প্রধানের কাছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন শ্রমিকরা। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন স্থানীয় পুলিশের একটি সূত্র।

গাজীপুর প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৫,  7:13 PM