ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা অস্থায়ী কমিটি গঠন

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বসুরহাট আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠনের নিমিত্তে বর্তমান অনির্বাচিত, অবৈধ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা ও নির্বাচন আয়োজনের জন্য  অস্থায়ী কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে।  

 সংবাদ সম্মেলনে কমিটিতে বামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়।

অস্থায়ী কমিটি ঘোষনার পূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি নির্বাচনের লক্ষ্যে বর্তমান অনির্বাচিত অবৈধ কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অস্থায়ী কমিটি ঘোষনা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য ও গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাব দেন, শিক্ষক নেতা শেখ ফরিদ আহমেদ, আবদুল মান্নান, নুরুল ইসলাম ও মোহাম্মদ আলী। তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত। ৯০ বছর যাবত প্রাথমিক শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছিল। কিন্তু ২০১০ সালে শিক্ষকদের এ সংগঠনটি রাহুর কবলে পড়ে। 

শিক্ষক নেতারা আরও বলেন, এখানকার অঘোষিত সন্ত্রাসের গডফাদার পলাতক বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার স্বেচ্চাচারী মনোভাবে নিজ পছন্দের লোকদের ভোট বিহীন অগণতান্ত্রিক কমিটি করে দেন। 

ওই কমিটির সভাপতি মফিজুল আলম এবং সাধারন সম্পাদক ওমর ফারুক দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষকদের অধিকারের পক্ষে কাজ না করে ফ্যাসিস্ট কায়দায় বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদেরকে রাজনৈতিক হয়রানি করে আসছিল।

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

২৬ মার্চ, ২০২৫,  7:07 PM