ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, ১০ সাংবাদিক আটক

#
news image

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ১০ সাংবাদিককে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ। সোমবার এই তথ্য জানিয়েছে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন। 

তুরস্কের  বার্তা সংস্থা আনাদোলুর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফাতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় ১০ সাংবাদিককে আটক করে কর্তৃপক্ষ। 

ইমামোগলুর গ্রেফতারের বিরুদ্ধে তুরস্কের বিভিন্ন শহরে রাতভর চলে বিক্ষোভ। এই খবর সংগ্রহ করার সময় তাদের আটক করা হয়।

তবে কেন সাংবাদিকদের আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

রোববার তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেন। এরপর এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় তুরস্কে।

অনেক শহরে রাস্তায় সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোববার টানা পঞ্চম রাতে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।

এদিকে ইমামোগলুর ওপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। যাকে তারা রাজনৈতিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে।

তবে তুরস্ক সরকারের দাবি ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন।

ইমামোগলুও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।

আন্তর্জাতিক ডেক্স :

২৫ মার্চ, ২০২৫,  4:53 AM