ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

এক গুচ্ছ দাবিতে চট্টগ্রামে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

#
news image

ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকান্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ। রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন, মহানগরীর শুরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল। পবিত্র মাহে রমাদানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের ওপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরাইলের এই হামলা বন্ধ করতে হবে। অতিদ্রুত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরী খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি। বক্তারা আরো বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ জাগ্রত করতে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। দেশে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছরেও ব্রিটিশদের কেরানিদের তৈরির শিক্ষাব্যবস্থা বলবৎ রাখা হয়েছে। মানুষকে মানবিকতা শিখাবে এমন কোনো শিক্ষাব্যবস্থা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি। নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

২৩ মার্চ, ২০২৫,  10:14 PM