ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১৮ দোকান

#
news image

নোয়াখালী সদর উপজেলায় মান্নান নগর বাজারে মুদি ও সেলুনসহ ১৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

২৩ মার্চ রাত আনুমানিক পৌনে ১টার দিকে বাজারের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ গণমাধ্যমকে জানান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল, শাহজাহানের কাপড়ের দোকান সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগির দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন, হোরনের হোটেল, সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের চা ও ভ্যারাইটিজ স্টোর, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান ও ফারুকের মুরগির দোকান।

স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ১টার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হোটেলের চুলা নাকি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, মাইজদী এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এর আগে আগুনে প্রায় ১৮টি দেকান পুড়ে গেছে।

এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ রমজানের সময় মান্নান নগর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শাহাদাত হোসেন, নোয়াখালী :

২৩ মার্চ, ২০২৫,  10:10 PM