ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দেশি পেঁয়াজ ২০ টাকা, বয়লার মুরগী ও মাংসের দাম বাড়তি

#
news image

দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারটিতে দেশি পেঁয়াজ ২০ এবং ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ ছাড়াও খাতুনগঞ্জে দাম কমেছে ছোলা, চিনি ও খেসারির। শনিবার বাজারটির ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সময়ে ১০ থেকে ১৫ টাকা কমেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। কেজিপ্রতি ভারতীয় পিয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এরমধ্যে কেজিতে ১০ টাকা কমেছে ছোলা ও খেসারির দাম। রমজানে ইফতারির অন্যতম অংশ হিসেবে খ্যাত ছোলা ৮৫ টাকা দরে এবং পেঁয়াজু তৈরির প্রধান উপকরণ খেসারি ডাল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে। অন্যদিকে দুই সপ্তাহের ব্যবধানে মণপ্রতি (৩৭.৩২ কেজি) ৭০ টাকা কমেছে চিনির দাম। বর্তমানে মণপ্রতি ৪ হাজার ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিনি।
সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা কম। তাই দামও কমতির দিকে। ছোলা, খেসারি, পেঁয়াজ, চিনি ইত্যাদি সব পণ্যের দামই কমতির দিকে।
এদিকে পবিত্র রমজান শুরু পর কমেছে সবজির দাম। করলা-ঢেঁড়স-পটল বাদ দিয়ে গেল দু’সপ্তাহে দাম কমেছে টমেটো, শিম, কাঁচা মরিচ, বেগুন, শসা, মিষ্টি কুমড়াসহ আরও কয়েকটি সবজির। তবে এখনও ঊর্ধ্বমুখী মুরগির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। শনিবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, বিবিরহাট, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়ি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে এসব তথ্য।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল দুই সপ্তাহের ব্যবধানে নগরীতে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে টমেটো, শিম, কাঁচা মরিচ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া, লাউ ও গাজরের। এসব সবজির মধ্যে টমেটো ১০-১৫, শিম ৪০, কাঁচা মরিচ ৩০, বেগুন (ছোট) ৩০-৪০, শসা ৪০-৪৫, মিষ্টি কুমড়া, গাজর ও লাউ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে বারোমাসি সবজি। বারোমাসি সবজির মধ্যে করলা ৯০, ঢেঁড়শ ৮০, পটল ৭০, বরবটি ৬০ ও পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ফের ১৫-২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আমিষজাত পণ্যটি ২০৫-২১০ টাকা কেজি দরে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তাছাড়া কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে সোনালি মুরগির দাম। এ পন্যটি  ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া ৬০০ টাকা কেজি দরে দেশি মুরগি বিক্রি হচ্ছে।
অপরদিকে গরুর মাংসরও বিক্রি হচ্ছে বাড়তি দামে। ৭৫০ থেকে ৯৫০ টাকা কেজি দরে নগরীতে বিক্রি হচ্ছে গরুর মাংস। মাছের মধ্যে তেলাপিয়ে ১৮০-২২০, পাঙাস ১৭০-২০০, পাবদা ৩২০-৩৫০, রুই ৩২০, কাতল ৩০০, পোয়া ২৬০, লইট্টা ১৩০-১৭০ এবং মৃগেল ২২০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ঃ

২৩ মার্চ, ২০২৫,  6:54 AM