ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নীলফামারীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র শিক্ষকদের মানববন্ধন

#
news image

জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা তাদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নীলফামারী জেলা সভাপতি মাওলানা মো. নুরনবী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জানান, ১৯৯৩ সাল থেকে সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।  কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেইসঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।

নীলফামারী প্রতিনিধি :

২১ মার্চ, ২০২৫,  5:23 AM