ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পথচারী নিহতের গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

#
news image

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২০মার্চ) ১৯রমজান সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। 

এসময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে ওই পথের উভয় পাশে বন্ধ হয়ে যায় সব ধরনের যানচলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়। 

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক পথচারী (ভবঘুরে)। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা ওই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। 

এসময় তারা বিআরটি প্রকল্পের আওতাধীন ফুটওভার ব্রিজগুলো পথচারী পারাপারের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানান। এছারা বিআরটি প্রকল্পের সড়ক বন্ধের দাবি জানান, পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় মহাসড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়া হলে যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

ফাহিম ফরহাদঃ

২০ মার্চ, ২০২৫,  11:45 PM