ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নরসিংদীর শীতলক্ষায় গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু 

#
news image

নরসিংদীতে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন দুই বন্ধু। ঘটনার পর ১ ঘন্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। আজ শনিবার (০৫ মার্চ) সকালে আরেক কিশোর মরদেহ উদ্ধার করা হয়।
 
মৃতরা হলেন- মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭)। নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে এবং আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে। তারা চার বন্ধু মিলে নরসিংদীতে ঘুরতে এসে শীতলক্ষায় গোসলে নামে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।
 
পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকালে পুণরায় উদ্ধার অভিযান চালিয়ে অপর কিশোর আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
 
টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, ওই দুই কিশোর সাতার জানতো না। নদীতে গোসলের একপর্যায় তারা গভীর পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়।
 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
 
নরসিংদী প্রতিনিধি:

১৫ মার্চ, ২০২৫,  5:16 PM