ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে ১৪দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

#
news image

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ১৪ দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।
 
তেলিপাড়া এলাকায় স্মোগ সোয়েটার লিমিটেডের একটি কারখানায় এ আন্দোলন শুরু হয়। ওই কারখানায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে বেতনের ২৫ শতাংশ। তবে শ্রমিকেরা ৫০ শতাংশ বোনাস দাবি করে আসছেন। ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভার টাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটিসহ ১৪ দফা দাবিতে শ্রমিকেরা সকাল থেকে এ বিক্ষোভ শুরু করেছেন।
 
সকাল থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের প্রস্তুতি শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় অবস্থান নেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীসাধারণ ও চালকরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন।
 
এ বিষয়ে গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হিসেবে বোনাসও দেয়া হয়েছে। তারপরও শ্রমিকেরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। তবে সড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে যানচলাচল স্বাভাবিকে পুলিশি চেষ্টা দেখা গেছে বেশ জোড়ালো।

ফাহিম ফরহাদঃ

১৫ মার্চ, ২০২৫,  3:24 AM