ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

#
news image

বন্যার আশঙ্কা তৈরি করে শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। তবে এর তাণ্ডবে ৩ লাখ ৩০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

অস্ট্রেলিয়ার ল্যাব্রাডর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকারি আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উপকূলের কিছু অংশে নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে।

ইউটিলিটি কোম্পানিগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ২ লাখ ৯৫ হাজার ও নিউ সাউথ ওয়েলসের আরও ৪২ হাজার ৬০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে, বন্যা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ ব্যাহত করতে পারে।

বিদ্যুৎহীনতায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট।

আবহাওয়া ব্যুরো এক সতর্ক বার্তায় বলেছে , সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাত ও মরাত্মক ঝড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে।

বিবৃতিতে আবহাওয়া ব্যুরো বলেছে,নদীগুলো ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাতের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছোট থেকে বড় বন্যা প্রবাহিত হচ্ছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৮ মার্চ, ২০২৫,  10:30 PM