ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

“অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উত্তম কুমার মন্ডল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে আগত সংরক্ষিত আসনের নারী সদস্য, নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

জানা যায়, এর আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালির আয়োজন করা হলে এবার তা পালন করা হয়নি। তবে অন্যান্য জেলা ও উপজেলায় র‌্যালিসহ দিবসটি পালন করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুধু আলোচনা সভার কথা বলা হয়েছে।
এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, উল্লেখিত প্রতিপাদ্যটি বহুল প্রচারের জন্য ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন প্রতিপাদ্য প্রচারের মাধ্যম কি শুধুই আলোচনা সভা?    

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

০৮ মার্চ, ২০২৫,  7:33 PM