ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কাবুল বিমানবন্দরে বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

#
news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়ী ইসলামিক স্টেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে বোমা হামলাকারী একটি ডিভাইসের (বিস্ফোরক) বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে প্রায় ১৭০ জন আফগান ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।

২০২৩ সালের এপ্রিলে হোয়াইট হাউস ঘোষণা করে, হামলার পরিকল্পনায় জড়িত ইসলামিক স্টেটের একজন কর্মকর্তা আফগানিস্তানের নতুন তালেবান সরকারের একটি অভিযানে নিহত হয়েছে। 

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে মঙ্গলবার ট্রাম্প কংগ্রেসে তার প্রথম ভাষণে ঘোষণা করেন যে, পাকিস্তান ‘সেই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেপ্তারে সহায়তা করেছে।

ট্রাম্প বলেন, তিনি (গ্রেপ্তার হওয়া ব্যক্তি) এখন আমেরিকান ন্যায় বিচারের তীব্র তরবারির মুখোমুখি হতে এখানে আসছেন।

এ সময় আফগানিস্তান থেকে মিশন অসম্পূর্ণ রেখেই সৈন্য প্রত্যাহারের জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। 

ট্রাম্প এই ‘দানব’কে গ্রেপ্তারে সহায়তা করার জন্য’ পাকিস্তানকে ধন্যবাদ জানান। 
তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা এই গ্রেপ্তার অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানাননি।

মার্কিন সংবাদ প্ল্যাটফর্ম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে সন্দেহভাজন ব্যক্তিকে মোহাম্মদ শরিফুল্লাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জাফর নামেও পরিচিত এবং ইসলামিক স্টেটের আফগানিস্তান ও পাকিস্তান শাখার একজন নেতা।

দুই অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, শরিফুল্লাহকে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৫ মার্চ, ২০২৫,  7:29 PM