ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

শেখ হাসিনার বিচার হতেই হবে : মির্জা আব্বাস

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে।’ 

‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে। ফ্যাসিস্টদের বিচার আমরা সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।’ 

আজ মঙ্গলবার দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, দেশের সমস্ত কিছুই নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচনকে প্রলম্বিত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের জন্য মারাত্নক ক্ষতি হবে।

ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করে বিএনপির এই নেতা বলেন, একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না।

এর আগে বেলা ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মির্জা ফখরুল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে তিনি তখনই অসুস্থ অনুভব করছিলেন। 

রোববার (২ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন তিনি হাসপাতালের কেবিনে আছেন। 

মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে বিএনপির মহাসচিবের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কফ জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

নিজস্ব প্রতিবেদক :

০৫ মার্চ, ২০২৫,  5:57 AM