ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সুদানে এক বছরে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার: ইউনিসেফ

#
news image

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে যুদ্ধবিধ্বস্ত সুদানে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে এক বছরেরও কম বয়সী বেশ কয়েকটি শিশুও রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ‘ওয়াশিংটন টাইমস’-এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। 

এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধ চলাকালে এক বছরেরও কম বয়সী শিশুদের ধর্ষণ করেছে সেখানকার সশস্ত্র ব্যক্তিরা। প্রায় দুই বছরের যুদ্ধে ছেলেসহ কমপক্ষে ২২১টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংগৃহীত রেকর্ড অনুসারে এসব তথ্য জানা জানা গেছে বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।

ধর্ষণের এ ঘটনাগুলোর মধ্যে, যারা বেঁচে গেছেন তাদের ৬৬ শতাংশ মেয়ে এবং বাকিরা ছেলে। বেঁচে থাকা ১৬ জনের বয়স পাঁচ বছরের কম। যার মধ্যে চারজন ছিল এক বছরের কম বয়সী শিশু।

২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়, পরে তা রাজধানী খার্তুম এবং সারা দেশে ছড়িয়ে পড়ে।

তারপর থেকে কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে যুদ্ধের ফলে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং দেশের কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৫ মার্চ, ২০২৫,  5:48 AM