ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

ভেঙে গেলো ১২ দলীয় জোট

#
news image

আজ ১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো জোটের প্রধান শরিক জাতীয় পার্টির (জাফর)। একই সঙ্গে ১২ দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

আজ শনিবার বিকেলে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে জাতীয় পার্টির (জাফর) নির্বাহী কমিটির জরুরি সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সব আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি (জাফর) অংশীজন হিসেবে সর্বশক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম জোরদার করার ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

এ বিষয়ে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে খিলগাঁও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

লিংকন বলেন, সভায় সিদ্ধান্ত হয়, আজকে (শনিবার) থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। জাতীয় পার্টি (জাফর) এখন থেকে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে। ফলে আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোটের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

সভায় উপস্থিত ছিলেন মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আলহাজ সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, এড. মাওলানা রুহুল আমিন, এড. শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুবসংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) এমন কয়েকজন নেতা জানান, অনুষ্ঠিত দলের জরুরি সভায় জাতীয় পার্টির (জাফর) নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের দীর্ঘদিনের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় নেতারা দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

নিজস্ব প্রতিবেদক :

০১ মার্চ, ২০২৫,  11:34 PM