ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় : গয়েশ্বর চন্দ্র রায়

#
news image

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়।" মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরের রাজবাড়ী মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "ডক্টর ইউনুস সাহেব বলছেন, ছাত্ররা তাদের ক্ষমতায় আনছেন, তিনি এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত। কিন্তু জনগণের সমস্যা নিয়ে তাদের কোনো মনোযোগ নেই। চালের দাম কত বেড়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে কিনা, বিদ্যুতের দাম কমলো নাকি তিনগুণ বাড়িয়ে দিল—এইসব কিছুই তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না।"

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "তাদের দায়বদ্ধতা শুধু ছাত্রদের কাছে, জনগণের কাছে নয়। ছাত্রদের প্রতিদিন তিনজন ডানে-বামে বসিয়ে রাখা হচ্ছে, আর সারারাত্রি বসে বসে তারা দল তৈরি করছেন।"

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে বলেন, "জিয়াউর রহমান কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করেননি। তিনি সকল রাজনৈতিক দলকে মুক্তভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি এবং জনগণের মতামতের উপর শ্রদ্ধা জানাই। হাজারো দল গড়ে উঠুক, জনগণ নিজেদের পছন্দ অনুযায়ী দল বেছে নেবে এবং ভোট দেবে।"

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "শুনলাম, শুক্রবার একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তারা মাঠে নামুক, যারা এখন পার্লামেন্টে আছেন, তাদেরকেও নামাতে হবে। গাছেরটা খাওয়ার সাথে সাথে নিচেরটাও খাবেন—একসাথে দুইটা খেতে পারবেন না। যদি রাজনৈতিক দল করতে চান, রাস্তায় নামুন, নয়তো সরকারে থেকে খান।"

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "মানুষের মাঝে এক ধরনের আশঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানেন না, নির্বাচন হবে কি হবে না, সরকার আসলে কি চায়। সরকার কি নিজেও জানে? যদি না জানে, জনগণ তো ভালোই জানে।"

গয়েশ্বর চন্দ্র রায় জনগণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তুলে বলেন, "আমরা এখনো জানি না, সরকারের উদ্দেশ্য কী। তবে আমরা দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমাদের পরিকল্পনা জানিয়ে দেব।"

সমাবেশে সভাপতিত্ব করেন ফজলুল হক মিলন, প্রধান বক্তা ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল। বিএনপি নেতা হুমায়ুন কবির খান, প্রফেসর ড. রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবর রহমান, ওমর ফারুক শাফিন, শাহ রিয়াজুল হান্নানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক ঃ

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  12:09 AM