ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

‘চক্রান্ত-ষড়যন্ত্র’ করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: মির্জা ফখরুল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চক্রান্ত-ষড়যন্ত্র’ করে জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপিকে ধ্বংস করা যাবে না। 

‘বিএনপিকে নিয়ে অনেকেই এখন ষড়যন্ত্র করছে’- উল্লেখ করে তিনি বলেন, ‘এই দলটিকে নিয়ে ভিত্তিহীন ও মুখরোচক সমালোচনা করার একটাই কারণ, সেটি হচ্ছে বিএনপির কর্মীরা যাতে উত্তেজিত হয় এবং এর ফলশ্রুতিতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগের সুরে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু হয়েছে। বলা হচ্ছে বিএনপি কিছুই করেনি। অথচ ফ্যাসিবাদের পতনের ভিত্তি গড়েছে বিএনপি। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। বিএনপিকে ঠেকাতে চাইছেন, কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না। শেখ হাসিনা-মঈনউদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করতে নানাভাবে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি । কেউ পারবেও না।’ 

বিএনপি মহাসচিব বলেন,‘কিছু কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আর আমরা মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে।

আজ সোমবার ঢাকা জেলার ধামরাইয়ে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনে গণবিস্ফোরনের মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশাবাদী ড. ইউনূসের সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব আরোপ করেন।

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এসবের জবাব দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, তাদের কাতারে  চলে যান।’

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:09 AM