ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

#
news image

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করতে আগামীকাল (সোমবার) দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

পাকিস্তান শাহিনস নামে খেলবে পাকিস্তান ‘এ’ দলটি। জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা পাকিস্তান শাহিনসের হয়ে খেলবে। দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস।

টুর্নামেন্টে এটিই একমাত্র অনুশীলন ম্যাচ বাংলাদেশের। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে টাইগাররা। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিলো। ঐ আসরের সেমিফাইনালে খেলেছিলো টাইগাররা।

এবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানের মাটিতে কোন ম্যাচ খেলবে না ভারত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলবে টিম ইন্ডিয়া।

‘এ’ গ্রুপে ভারতের পর নিজেদের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ দু’টি হবে যথাক্রমে- ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।  

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

পাকিস্তান শাহিনস : মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মোকিম এবং উসামা মীর।

নিজস্ব প্রতিবেদক :

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  12:18 AM