ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করলো গুগল

#
news image

গুগল কর্তৃপক্ষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের ম্যাপস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" করেছে। 

সান ফ্রান্সিসকো থেকে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রযুক্তি জায়ান্টটি এক ব্লগ পোস্টে লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পাবেন। যেমনটি অন্যান্য বিতর্কিত স্থানের ক্ষেত্রে দেখা যায়।

একটি  পোস্টে গুগল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপস ব্যবহারকারীরা 'আমেরিকা উপসাগর' দেখতে পাবেন এবং মেক্সিকোর লোকেরা 'মেক্সিকো উপসাগর' দেখতে পাবেন। বাকি সবাই উভয় নামই দেখতে পাবেন।

গুগল  আরো জানিয়েছে, এই পরিবর্তনটি ভৌগোলিক নাম ও তথ্য ব্যবস্থারের মাধ্যমে মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণ অনুসরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

ক্ষমতা গ্রহণের পর, ট্রাম্প কেবল মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি, আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নামটি তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে ফিরিয়ে আনার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

২০১৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে আলাস্কা পর্বতকে ডেনালি হিসেবে স্বীকৃতি দেন। যা আলাস্কার আদিবাসীরা শতাব্দী ধরে ব্যবহার করে আসছে।

নাম পরিবর্তনের ফলে ট্রাম্প আলাস্কার আদিবাসী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন। যারা দীর্ঘদিন ধরে ডেনালি নাম বজায় রাখার পক্ষে ছিলেন।

আন্তর্জাতিক ডেক্স :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:08 PM