ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

জিম্বাবুয়েকে হারিয়ে হ্যাটট্রিক টেস্ট জয় আয়ারল্যান্ডের

#
news image

 টেস্ট ক্রিকেটে হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড। 

সিরিজের একমাত্র টেস্টে আজ জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয় টেস্ট জিতলো আইরিশরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানকে ৬ উইকেটে এবং একই বছরের জুলাইয়ে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছিলো আইরিশরা। 

২০১৮ সালের মে মাসে টেস্টে অভিষেকের পর টানা ৭ ম্যাচ হারে আয়ারল্যান্ড। এরপর টানা তিন টেস্টে জয় পেল আইরিশরা। 

বুলাওয়েতে টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন জিম্বাবুয়েকে ২৯২ রানের টার্গেট ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে দিন শেষে ৭ উইকেটে ১৮৩ রান করেছিলো জিম্বাবুয়ে। ৩ উইকেট হাতে নিয়ে আরও ১০৯ রান দরকার পড়ে স্বাগতিকদের। ওয়েসলি মাধভেরে ৬১ ও নিউমান নিয়ামহুরি ৫ রানে অপরাজিত ছিলেন। 

পঞ্চম ও শেষ দিন নিয়ামহুরি ৮ রানে থামলেও এক প্রান্ত আগলে জিম্বাবুয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মাধভেরে। তবে দলীয় ২১৮ রানে মাধভেরেকে শিকার করে আয়ারল্যান্ডের জয়ের পথ সহজ করেন বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামফ্রেজ। 

শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের হামফ্রেজ ৫৭ রানে ৬ উইকেট নেন। ৩ ম্যাচের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং হামফ্রেজের। এমনকি টেস্টে আয়ারল্যান্ডের কোন বোলারেরও এটি সেরা বোলিং ফিগার। 

দুই ইনিংসে যথাক্রমে ৯০ ও ১৬ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এন্ডি ম্যাকব্রিন। 

ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ২৬০ ও ২৯৮ রান কওে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৭ রান করেছিলো জিম্বাবুয়ে। 

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে দু’দল। 

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:59 AM