ঢাকা ১৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন বিএনপির নেতা ছবদের হাসান আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত জিরার (৬৮৪০ কেজি) ট্রাকসহ ০৪ জন গ্রেপ্তার ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ কোনাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নে টিআর কাবিটা-কাবিখা কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

#
news image

দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কির সেঞ্চুরি ম্লান করে দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

আজ লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছিলো নিউজিল্যান্ড। ফলে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করলো কিউইরা।

ওয়ানডেতে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন ব্রিটস্কি। ওপেনার হিসেবে নেমে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৪৮ বলে ১৫০ রান করেন তিনি।

ব্রিটস্কির রেকর্ড সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে জেসন স্মিথের সাথে ৯৩ ও চতুর্থ উইকেটে ওয়াইন মুল্ডারের সাথে ১৩১ রানের জুটি গড়েন ব্রিটস্কি।

বল হাতে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার উইল ইয়ং ১৯ রানে থামলেও, দ্বিতীয় উইকেটে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইলিয়ামসন। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের এটি সর্বোচ্চ জুটি।

কনওয়ে ৯৭ রানে থামলেও, ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। পাঁচ বছর ও ২১ ইনিংস পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন তিনি।

মিডল অর্ডারে ড্যারিল মিচেল ১০ ও টম লাথাম শূন্যতে ফিরলে গ্লেন ফিলিপসকে নিয়ে ৮ বল বাকী থাকতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। এর সুবাদে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়লো নিউজিল্যান্ড।

১৩টি চার ও ২টি ছক্কায় উইলিয়ামসন ১১৩ বলে ১৩৩ এবং ফিলিপস ২৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:57 AM