ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রোগ প্রতিরোধ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক

#
news image

গবাদিপশু উৎপাদনে সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতা আরো জোরদার করেছে ঢাকা ও ডেনমার্ক। 

এই লক্ষ্যে, বাংলাদেশ ও ডেনমার্ক রোববার রাজধানীতে সরকারের সঙ্গে সরকারের (জি-টু-জি) সহযোগিতা চুক্তি সই হয়েছে।

বিশ্বব্যাপী এএমআর একটি প্রধান স্বাস্থ্য হুমকি, ২০১৯ সালে বাংলাদেশে এএমআর’র কারণে ২৬,২০০ এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। 

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের আরো সতর্ক ব্যবহারের লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য হুমকি মোকাবেলায় এই অংশীদারিত্বের অংশ হতে পেরে ডেনমার্ক সম্মানিত।

রাষ্ট্রদূত বলেন, সচেতনতা বৃদ্ধি এবং অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত জনগোষ্ঠী নিশ্চিত করার মাধ্যমে প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমানোর লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার বলেন, ‘এই চুক্তি খাদ্য ও কৃষি খাতে উভয় দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে।

ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

নিজস্ব প্রতিবেদক :

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:45 PM