ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদ প্রকাশের জের-ফটিকছড়িতে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।একই সঙ্গে দু'টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযান করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তরের) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
 
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় এক ইউনিয়নে অবস্থিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়।
 
ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি) ইত্যাদি চিমনি ও কিলন ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন র‍্যাব-০৭ চট্টগ্রাম, ফটিকছড়ি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম।
 
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে, যেগুলো নিয়ম-নীতি অনুসরণ না করে চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিবেশের সুরক্ষায় কঠোর, এবং জনস্বার্থে ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য ইট ভাটা গুলোতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

৩১ জানুয়ারি, ২০২৫,  1:18 AM