ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি: সিলেটে আনন্দ উৎসব

#
news image

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হওয়ায় সিলেটে ‘নজরুল আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় নজরুল একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

একাডেমির সভাপতি সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান।

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বস্তরের বাঙালির জাতীয় কবি। ১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন নেতাজী সুবাস চন্দ্র বসু। বর্তমান অন্তর্বর্তী সরকার গেজেটের মাধ্যমে সেই ঘোষণাকে বাস্তবে রূপ দিয়েছেন।’

এ জন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। 

স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমি সিলেটের আজীবন সদস্য শামসুল বাছিত শেরু, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, নিজাম উদ্দিন তরফদার ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক।

নজরুলের কবিতা আবৃত্তি করেন শিক্ষক ও কবি শাহাবুদ্দিন আহমেদ।

সিলেট প্রতিনিধি :

০৭ জানুয়ারি, ২০২৫,  2:20 AM