ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

#
news image

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎​শুক্রবার ৩০শে জানুয়ারি জুমার নামাজের পরে পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎ পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর  সভাপতিত্বে
‎উক্ত দোয়া অনুষ্ঠানে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ও  পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​উক্ত দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কোরআন খতম করানো হয়।

‎সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে আলোচনা করেন।
‎​
‎​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত (পরকালীন শান্তি) কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

৩০ জানুয়ারি, ২০২৬,  9:36 PM