ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ইয়াংছা চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ একজন আটক

#
news image

বান্দরবানের লামা–চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ৯টা ০০ মিনিটে লামা–চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে যৌথ বাহিনীর নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে লামা থেকে চকরিয়াগামী যাত্রীবাহী ‘মাতামুহুরী’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ তারেক (২৪), পিতা—চাহান মিয়া। তার ঠিকানা—পশ্চিম রাজবাড়ি, ০৫ নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা—লামা, জেলা—বান্দরবান পার্বত্য জেলা।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বর্তমানে ইয়াংছা আর্মি ও পুলিশ চেকপোস্টের হেফাজতে রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান প্রতিনিধি :

১৮ জানুয়ারি, ২০২৬,  7:44 PM