ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

#
news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ আসনের (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ, নওগাঁ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অভিযোগ রয়েছে—প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন এলাকায় সভা, মিছিল ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া তিনি পোস্টার, ব্যানার ও প্রচারপত্র ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এ বিষয়ে প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানকে আগামী নির্ধারিত তারিখে নওগাঁ আদালতে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁ প্রতিনিধি :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:30 PM