ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

#
news image

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। সিদ্দিক টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় নামক একটি ভাড়া বাসায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাস করতেন। 
টঙ্গী পূর্ব ‎থানার উপপরিদর্শক(এসআই)মেহেদী হাসান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে সকাল সাড়ে ছয়টায় বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো.আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৬ ডিসেম্বর, ২০২৫,  5:45 PM