ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া : হাসনাত আব্দুল্লাহ

#
news image

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। তার সঙ্গে হাসপাতালে এসেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তিনি বলেন, ‘দোয়া করবেন ওনার (বেগম খালেদা জিয়া) জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনার যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ যাচ্ছে, সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন।’

তিনি বলেন, ‘যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপ্রেসনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনি মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন-আমার মনে হয়, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।’

এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিকেল বোর্ড। আজ বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি জানান, মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়াকে আরও উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৯ নভেম্বর, ২০২৫,  6:35 PM