ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহিষ্কারদেশ প্রত্যাহার দলীয় পদ ফিরে পেলেন যুবদল নেতা ইমরান রেজা

#
news image

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ হারানো গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরুণ প্রজন্মের আইকন এস এম ইমরান রেজাকে দলীয় পদে বহাল করেছে দলটি। একই চিঠিতে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের দফতর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়েছিল।

দলীয় বিবৃতিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডের জন্য গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে পুনর্বিবেচনা শেষে সোমবার (২৪ নভেম্বর) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় স্বীয় পদে বহাল হলেন।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরো সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর প্রতিনিধি :

২৫ নভেম্বর, ২০২৫,  3:35 AM