ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুর মহানগর বিএনপির সভাপতির নামে অপপ্রচারের অভিযোগে মানহানি মামলা 

#
news image

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মান হানি মামলা দায়ের করা হয়েছে। 

রোববার দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত -৫ এ মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক রাকিবুল  ইসলাম মামলা আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আদেশ দেন। 

আদালতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার ছেলের গাড়ির শো রুম থেকে গাড়ি কেনার টাকা লেনদেনের বিষয়টি গোপনে ভিডিও ধারণ করে অভিযুক্ত আফজাল হোসেন। আর এটি তার ফেসবুক আইডি থেকে তাকে চাঁদাবাজ উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে।  ষড়যন্ত্রকারীদের এ হীন অপপ্রচারের কারণে মানহানি হওয়ায়  আদালতে হাজির হয়ে ৫০ কোটি টাকার মান হানি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যম তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

পরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন , তার রাজনৈতিক প্রতিপক্ষ কুৎসা রটনার অংশ হিসেবে আফজাল, শহীদুল ইসলাম স্বপনসহ ষড়যন্ত্রকারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তবে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে যাতে  তিনি প্রার্থী হতে না পারেন  সেজন্য এই অপপ্রচার। তবে সৎ সাহস আছে বলেই তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখলসহ আনা বিভিন্ন অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এসময় শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালাম বলেন, তার মক্কেল আদালতে ন্যায় বিচার পাওয়ার আশায় ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আফজাল হোসেনসহ দূইজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

২৬ অক্টোবর, ২০২৫,  11:15 PM