ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক ৬৪০ পৃষ্ঠার গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি, কিছু রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, সেই চেষ্টা করছে। এটি ঠিক হচ্ছে না। এখন দ্রুত একটি রাজনৈতিক সরকার প্রয়োজন, কারণ দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা সবকিছু নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর।’

তিনি জাতীয় সংস্কার কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অল্প সময়ের মধ্যে তারা অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করেছেন। এটি প্রয়োজন ছিল পরিবর্তনের পরে।’

বিএনপির নেতৃত্বাধীন ধারাবাহিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার এনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার ২০১৬ সালের ভিশন-২০৩০ এর কাজের ধারাবাহিকতা এই সংস্কারগুলোতে প্রতিফলিত হয়েছে।’

তিনি বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্যে। একদলীয় শাসন থেকে বহুদলীয় ব্যবস্থায় রূপান্তরের পেছনে বিএনপির অবদান রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার, মেয়েদের শিক্ষার অধিকার- সবই বিএনপি ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি অসম্মান এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টা নিয়ে ফখরুল বলেন, ‘জিয়ার নাম মুছে ফেলা যায় না। ইতিহাস তাকে ধারণ করেছে। কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রোর কথায়, ÔHistory will absorb.Õ শহীদ জিয়াউর রহমানের সঠিক মূল্যায়ন ইতিহাস করবে।’

ফখরুল তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘তিনি স্বাধীনতা, মানুষের অধিকার, গণতন্ত্র এবং দেশের উন্নয়নের পতাকা তুলে ধরেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা হবে এবং অর্থনীতির গণতান্ত্রিকীকরণ হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। 

সঞ্চালনা করেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশররফ হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কলামিস্ট সাখাওয়াত হোসেন সায়ান্থ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

নিজস্ব প্রতিবেদক :

২৩ অক্টোবর, ২০২৫,  10:47 PM