ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

#
news image

মুন্সীগঞ্জে মজিবর রহমান খাঁন (৫২) হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ খাঁন ওরফে নুরু (৩২) ও আইয়ুব খাঁনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ খাঁন সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের মৃত বাবুল খাঁনের ছেলে এবং আইয়ুব খাঁন মৃত আদম আলী খাঁনের ছেলে। নিহত মজিবর রহমান খাঁনের বাড়িও একই এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে বাড়ি থেকে ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে আসামিরা মজিবর রহমান খাঁনকে কুপিয়ে রক্তাক্ত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন সিরাজদিখান থানায় মামরা দায়ের করেন। 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার সুমন জানান, দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি আসামি নূর মোহাম্মদ খাঁন ও আইয়ুব খাঁনকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

১৩ অক্টোবর, ২০২৫,  8:20 PM